ক্ষমতাসীন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৪৯ জন সদস্য। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন এই মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে ২৪ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জনের নাম ঘোষণা করা হয়েছে।


শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডাক পাওয়া সদস্যদের তালিকায় প্রবীণ রাজনীতিবিদদের পাশাপাশি তরুণ ও শরিক দলের নেতাদেরও প্রাধান্য দেওয়া হয়েছে।

এক নজরে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা:

পূর্ণ মন্ত্রী (২৪ জন):

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২. আমীর খসরু মাহমুদ চৌধুরী

৩. সালাহ উদ্দিন আহমদ

৪. ইকবাল হাসান মাহমুদ টুকু

৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

৬. ডা. এ জেড এম জাহিদ হোসেন

৭. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)

৮. আবদুল আউয়াল মিন্টু

৯. শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

১০. মিজানুর রহমান মিনু

১১. খন্দকার আবদুল মুক্তাদির

১২. আরিফুল হক চৌধুরী

১৩. জহির উদ্দিন স্বপন

১৪. আমিনুর রশিদ (টেকনোক্র্যাট)

১৫. আফরোজা খানম রিতা

১৬. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

১৭. আসাদুল হাবীব দুলু

১৮. মো. আসাদুজ্জামান

১৯. জাকারিয়া তাহের সুমন

২০. দিপন দেওয়ান

২১. আ ন ম এহসানুল হক মিলন

২২. সরদার সাখাওয়াত হোসেন বকুল

২৩. ফরিদ মাহবুব আনাম

২৪. শেখ রবিউল আলম


প্রতিমন্ত্রী (২৪ জন):

১. এম রাশিদুজ্জামান মিল্লাত

২. অনিন্দ্য ইসলাম অমিত

৩. শরীফুল আলম

৪. ফরহাদ হোসেন আজাদ

৫. শামা ওবায়েদ

৬. সুলতান সালাহউদ্দিন টুকু

৭. ব্যারিস্টার কায়সার কামাল

৮. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

৯. হাবিবুর রশিদ হাবিব

১০. রাজিব আহসান

১১. আজিজুল বারি হেলাল

১২. মীর শাহে আলম

১৩. জোনায়েদ সাকি

১৪. ইশরাক হোসেন

১৫. ফারজানা শারমিন পুতুল

১৬. ফরিদুল ইসলাম

১৭. নুরুল হক নুর

১৮. ইয়াসের খান চৌধুরী

১৯. এম ইকবাল হোসেন

২০. এম এ মুহিত

২১. আহমেদ সোহেল মঞ্জুর

২২. ববি হাজ্জাজ

২৩. আলী নেওয়াজ খৈয়াম

২৪. আমিনুল হক (টেকনোক্র্যাট)


উল্লেখ্য, এবারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ৩ জন এবং জোট বা সমমনা দলের শীর্ষ নেতাদের মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নুর ও ববি হাজ্জাজ স্থান পেয়েছেন। শপথ গ্রহণ শেষে দপ্তর বণ্টন করা হবে বলে জানা গেছে।